‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ তিন দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে আরও প্রাতিষ্ঠানিক ও টেকসই করবে। এই সহযোগিতা দেশগুলোর নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও প্রতিরোধক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে প্রয়োজনীয় ঐকমত্য হলে অন্য দেশকেও এই সহযোগিতা কাঠামোয় যুক্ত করার বিষয়টি বিবেচনা করা হতে পারে।
নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বৃহস্পতিবার গত ৭ আগস্ট স্বাক্ষরিত চুক্তিটি প্রসঙ্গে এ তথ্য জানান তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জেকি আকতুর্ক।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত নতুন প্রতিরক্ষা চুক্তির লক্ষ্য তিন দেশের যৌথ সামরিক সক্ষমতা বাড়ানো এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতায় ভূমিকা রাখা। তবে এই চুক্তিতে কোনো দেশকে অভিন্ন শত্রু বা প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করা হয়নি। এই চুক্তি ন্যাটোর বিকল্প বা প্রতিদ্বন্দ্বী নয়। বরং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতায় ভূমিকা রেখে এটি আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামোকে সহায়তা করবে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


