দক্ষিণ লেবাননের টাইর জেলার স্রিফা শহরে ইসরাইলি বিমান হামলায় নিহত তিনজনের লাশ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। স্থানীয় সময় সোমবার সকালে একটি বসতবাড়িকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
বিজ্ঞাপন
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, হামলার পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে তৎপরতা শুরু করে উদ্ধারকর্মীরা। পরে তারা বাড়িটির ধ্বংসাবশেষ থেকে তিনটি লাশ উদ্ধার করে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। এছাড়া হামলায় আরো কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য জানা যায়নি।
সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলার ঘটনা বেড়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে উত্তেজনা অব্যাহত থাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।
সূত্র: আল জাজিরা
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ বর্ষণ, নিহত ১