যুক্তরাষ্ট্র নতুন করে যুদ্ধ শুরুর পায়তারা করছে: গালিবাফ

যুক্তরাষ্ট্র নতুন করে যুদ্ধ শুরুর পায়তারা করছে: গালিবাফ

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র নতুন করে যুদ্ধ শুরুর চেষ্টা করছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, ইরানের ওপর আবারো হামলা চালানো হলে এর কঠোর জবাব দেওয়া হবে।

বিজ্ঞাপন

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত এক বক্তব্যে গালিবাফ বলেন, শত্রুর প্রকাশ্য ও গোপন তৎপরতা প্রমাণ করছে যে তারা নতুন করে যুদ্ধের পরিবেশ তৈরির চেষ্টা করছে।

তিনি আরো বলেন, দেশের জনগণকে আশ্বস্ত থাকতে হবে যে যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে ইরানের সশস্ত্র বাহিনী নিজেদের সক্ষমতা ও শক্তি পুনর্গঠন করেছে।

গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে আবারো কোনো আগ্রাসন চালানো হলে শত্রুকে তার জন্য অনুতপ্ত হতে হবে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানি এই শীর্ষ নেতার বক্তব্য নতুন করে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন