গোয়ালন্দে কৃষকদের ১০ দফা দাবিতে কৃষক সমিতির বিক্ষোভ

গোয়ালন্দে কৃষকদের ১০ দফা দাবিতে কৃষক সমিতির বিক্ষোভ

“কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে কৃষকদের ১০ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে উপজেলা কৃষক সমিতি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে গোয়ালন্দ পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনছার ক্লাব চত্বরে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

পথসভায় বক্তারা বলেন, কৃষি পণ্য বিক্রয়ে বিদ্যমান ‘ধলতা’ প্রথা বাতিল করতে হবে এবং সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি মানসম্মত বীজ ও কীটনাশক স্বল্পমূল্যে সরবরাহ, সেচ কাজে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহসহ কৃষকদের স্বার্থ সংশ্লিষ্ট ১০ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন কমরেড অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, কমরেড মজিবর রহমান, কমরেড শাজাহান বিশ্বাস, কমরেড হাবিবুর রহমান, কমরেড রতন কুমার এবং উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন