তেল বাণিজ্যে ইরানের ওপর চাপ বাড়াতে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

তেল বাণিজ্যে ইরানের ওপর চাপ বাড়াতে নতুন মার্কিন নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত।

ইরানের জ্বালানি খাতের ওপর চাপ আরও জোরদার করতে এবার দেশটির তেলবাহী ট্যাংকার ও সহযোগী একাধিক প্রতিষ্ঠানের ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অফিস অব ফরেন এসেটস কন্ট্রোলের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, সর্বশেষ এই নিষেধাজ্ঞার আওতায় ৮টি তেলবাহী ট্যাংকার এবং ১০টি প্রতিষ্ঠানকে অর্ন্তভুক্ত করা হয়েছে। খবর আলজাজিরার।

বিজ্ঞাপন

মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের তেল বাণিজ্য ও গোপন নৌ-বহরের রাজস্ব প্রবাহ বন্ধ করতেই ওয়াশিংটন তাদের ‘সর্বোচ্চ চাপ’ নীতির অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে। ওয়াশিংটনের দাবি, তেল বিক্রির এই অর্থ দিয়ে তেহরান তাদের অস্ত্র তৈরি ও আঞ্চলিক মিত্র বা প্রক্সি গোষ্ঠীগুলোকে অর্থায়ন করে আসছিল।

প্রণালী অবরুদ্ধ ও জ্বালানি সংকট

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলা অব্যাহত থাকায় বর্তমানে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সংঘাতের কারণে আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ হয়ে পড়ায় বিশ্ববাজারে তেল ও জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এই সংকটজনক পরিস্থিতির মধ্যেই মার্কিন ট্রেজারি বিভাগ কর্তৃক নতুন নিষেধাজ্ঞা কার্যকরের এই ঘোষণা এলো।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন