চুক্তিভঙ্গের জেরে ইসলামাবাদ সমঝোতা স্মারক থেকে সরে এলো ইরান

চুক্তিভঙ্গের জেরে ইসলামাবাদ সমঝোতা স্মারক থেকে সরে এলো ইরান
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি ইনসেটে।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলা ও চুক্তি লঙ্ঘনের কারণে তেহরান ইসলামাবাদ সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়ন স্থগিত করেছে। খবর আলজাজিরার।

বিজ্ঞাপন

ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজ-কে গারিবাবাদি বলেন, যুক্তরাষ্ট্র ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় থাকা তাদের সব প্রতিশ্রুতি লঙ্ঘন করে কার্যত তা স্থগিত করে ফেলেছে।

তিনি আরও বলেন, এর জবাবে ইরানও চুক্তির আওতায় নিজেদের সব প্রতিশ্রুতি ও বাস্তবায়ন স্থগিত করেছে। বর্তমানে আমাদের প্রধান মনোযোগ দেশকে রক্ষা করা।

গারিবাবাদি দাবি করেন, চলমান সামরিক পরিস্থিতির কারণে ইরান এখন প্রতিরক্ষা কার্যক্রমে অগ্রাধিকার দিচ্ছে এবং এ অবস্থায় সমঝোতা স্মারকের বাস্তবায়ন অব্যাহত রাখা সম্ভব নয়।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন