যুক্তরাষ্ট্রের হামলায় ইরান অনেকাংশে ‘প্রস্তর যুগে’ ফিরে গেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানের বিরুদ্ধে চালানো সামরিক অভিযান নিয়ে মার্কিন গণমাধ্যম ‘নিউজম্যাক্স’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।
ট্রাম্প বলেন, ইরানিদের ক্ষমতা বহুলাংশে কেড়ে নেওয়া হয়েছে।’
ক্ষয়ক্ষতির বিবরণ দিয়ে তিনি আরো বলেন, ‘এখন তাদের সামান্য কিছু অবশিষ্ট আছে, তবে বেশির ভাগই শেষ হয়ে গেছে। উদাহরণ হিসেবে বলা যায়, তাদের সামরিক বাহিনীর ১৫৯টি জাহাজ ছিল, এই ১৫৯টি জাহাজই এখন সমুদ্রের নিচে।’
ট্রাম্প আরো দাবি করেন, ‘তাদের ২০০টি বিমান ছিল, সেই বিমানগুলোর সব শেষ হয়ে গেছে। তাদের রাডার ধ্বংস হয়েছে, বিমানবিধ্বংসী ব্যবস্থা শেষ হয়েছে এবং তাদের অস্ত্র তৈরির ক্ষমতাও প্রায় ৮৪ শতাংশ ধ্বংস হয়ে গেছে। আপনারা জানেন, এটি মূলত শেষ।’
তিনি বলেন, ‘তাই চার মাস আগে তারা যেমন দেশ ছিল, এখন তার চেয়ে সম্পূর্ণ আলাদা।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘মাত্র চার মাসে আমরা তাদের এক বিশাল অংশে প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে গেছি। অবশ্য এর মধ্যেও তাদের কাছে কিছু ক্ষেপণাস্ত্র আছে এবং সামান্য সক্ষমতা রয়েছে। তবে তাদের মূলত একটি ভিন্ন সময়ে ফিরিয়ে নেওয়া হয়েছে।’
ট্রাম্প আরো বলেন, ‘ইরান ছিল মধ্যপ্রাচ্যের গুন্ডা। তারা আমার সঙ্গে গুন্ডামি করতে পারছিল না।’
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

