ধসে পড়ার আশঙ্কা

ভোলায় আঞ্চলিক মহাসড়ক ফুটো করে ড্রেজারের পাইপ স্থাপন‎

ভোলায় আঞ্চলিক মহাসড়ক ফুটো করে ড্রেজারের পাইপ স্থাপন‎
ছবি: আমার দেশ

‎ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাটের দক্ষিণ পাশে দালাল বাজারসংলগ্ন ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক ফুটো করে ড্রেজারের পাইপ স্থাপনের অভিযোগ উঠেছে। এতে সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন গুরুত্বপূর্ণ এই মহাসড়কের কিছুটা দেবে গেছে। সুড়ঙ্গটি ভরাট না করলে অচিরেই সড়কটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায়, পাশের একটি জমি ভরাট করারা জন্য মহাসড়কের এপাশ-ওপাশ ফুটো করে ড্রেজারের পাইপ নেওয়া হয়েছে। সড়কের নিচ দিয়ে এমনভাবে পাইপ স্থাপন করা হয়েছে, যাতে চলাচলকারী প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহজে নজরে না আসে।

বিজ্ঞাপন

‎স্থানীয়দের অভিযোগ, সুড়ঙ্গ করে পাইপ স্থাপনের কারণে সড়েকর উপরের অংশ ইতিমধ্যে দেবে গেছে। দ্রুত সুড়ঙ্গ বরাট না করলে সড়কের মাটি সরে গিয়ে ভবিষ্যতে বিভিন্ন অংশ ধসে পড়তে পারে। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।

‎বিষয়টি জানতে চাইলে জমির মালিক মামুন জানান, জমি ভরাটের কাজটি স্থানীয় সাফিজুল মাতাব্বর ও তার ছেলে আসাদুল মাতাব্বর করছে। তারা ভালো বলতে পারবেন।

‎তবে সাফিজুল মাতাব্বর মহাসড়ক ফুটো করে ড্রেজারের পাইপ স্থাপনের বিষয়টি জানেন না দাবি করে বলেন, ‘আমার কোনো ড্রেজার নেই।’

‎এ ব্যাপারে ভোলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর মাইদুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

‎এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন