সৌদি আরবের রাজধানী রিয়াদের মানফুহা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। নিহত পাঁচজনই খাইবার পাখতুনখোয়ার মানসেহরা জেলার বাসিন্দা ছিলেন। নিহতরা হলেন মুহাম্মদ সাঈদ, আবিদ হুসাইন, আবদুর রহমান, মুহাম্মদ সাফির ও মুহাম্মদ রুস্তম।
রিয়াদে অবস্থিত পাকিস্তান দূতাবাস এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। দূতাবাস জানিয়েছে, কর্মকর্তারা সৌদি পুলিশ ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।
দূতাবাস জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সৌদি আরবে নিহতদের দাফন অথবা তাদের লাশ পাকিস্তানে ফিরিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় সৌদি আরবে বসবাসকারী পাকিস্তানিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সূত্র: সামা টিভি
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


