প্রধানমন্ত্রী তারেক রহমান

চিকিৎসার জন্য বিদেশ নয়, এমন স্বাস্থ্যব্যবস্থা গড়তে চায় সরকার

চিকিৎসার জন্য বিদেশ নয়, এমন স্বাস্থ্যব্যবস্থা গড়তে চায় সরকার
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, চিকিৎসার জন্য যেন দেশের বাইরে যেতে না হয়—এমন একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়তে চায় সরকার।

বিজ্ঞাপন

শনিবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মানসম্মত স্বাস্থ্যসেবা শুধু শহরে নয়, প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে কাজ করবে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, অক্টোবর মাসে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল খুলে দেওয়া হবে।

অর্থের অভাবে কেউ চিকিৎসা সেবা থেকে আর বঞ্চিত হবে না।

এর আগে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ।

নতুন এই ভবন ১৫ তলাবিশিষ্ট। এর নিচের তিনতলা বেজমেন্ট হিসেবে রাখা হয়েছে। সেখানে পার্কিং এরিয়ার পাশাপাশি সার্ভিস সেকশনও রয়েছে। ওপরের ১২ তলায় ওয়ার্ড, অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক ইউনিটের ব্যবস্থা রয়েছে। এছাড়া সেখানে রয়েছে ৪০টি আইসিইউ বেড, ২৪টি পোস্ট-অপারেটিভ বেড ও ১১২টি কেবিন।

চিকিৎসকেরা জানান, এখানে চিকিৎসা নিতে সবচেয়ে বেশি আসে স্ট্রোকের রোগী। তারপরই রয়েছে দুর্ঘটনার রোগী (মস্তিষ্ক ও মেরুদণ্ডে আঘাত)। এছাড়া পার্কিনসন্স ডিমেনশিয়া, জিবিএস, মৃগী, হাইড্রোকেফালাসসহ নিউরোলজিক্যাল বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা এ হাসপাতালে সেবা নেন। শিশু থেকে বৃদ্ধ সবার নিউরোলজিক্যাল রোগের চিকিৎসা মেলে এ হাসপাতালে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন