সৌদি সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান

সৌদি সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান
ছবি: ডন

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ৬ থেকে ৮ আগস্ট সৌদি আরব সফর করবেন। তার সঙ্গে থাকবেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন।

সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেন, বৈঠকে পাকিস্তান-সৌদি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, কৌশলগত সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় হবে।

বিজ্ঞাপন

উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। আন্দ্রাবি বলেন, এটি দুই দেশের দীর্ঘদিনের পারস্পরিক আস্থা, সহযোগিতা ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরো শক্তিশালী করবে।

এর আগে চলতি বছরের এপ্রিলে শাহবাজ শরিফ সৌদি আরব সফর করেছিলেন। সাম্প্রতিক সময়ে লোহিত সাগরে জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহের নিরাপত্তায় সৌদি আরবের প্রস্তাবিত বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটে পাকিস্তান সমর্থন জানিয়েছে। এছাড়া পাকিস্তান সৌদি আরবের নিরাপত্তা, বৈধ সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত সহযোগিতার প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

সূত্র: ডন

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন