মিসরে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১৬, আহত ২৮

মিসরে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১৬, আহত ২৮

মিসরের দক্ষিণ সিনাই প্রদেশে একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে অন্তত ১৬ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনাটি ডাহাব-নুওয়েবা সড়কের আল-সাদা এলাকার আগে নুওয়েবার অভিমুখে ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ২০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয় বলে জানান মন্ত্রণালয়ের মুখপাত্র হোসাম আব্দুল গাফফার।

বিজ্ঞাপন

প্রাথমিক তথ্য অনুযায়ী, ১৬ জন ঘটনাস্থলেই মারা যান এবং আহত ২৮ জনকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী খালেদ আব্দুল গাফফার চিকিৎসা কেন্দ্রগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ সরবরাহ নিশ্চিত করার আদেশ দিয়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে চিকিৎসকদের একাধিক দল কাজ করছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন