গাজা থেকে সেনা প্রত্যাহারে অস্বীকৃতি জানানোয় ইসরাইলের তীব্র সমালোচনা করেছে পাকিস্তান। ইসলামাবাদে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেন, সেনা প্রত্যাহারে ইসরাইলের অস্বীকৃতি শান্তি পরিকল্পনার ক্ষেত্রে ‘গুরুতর ধাক্কা’।
ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় পাকিস্তানের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন আন্দ্রাবি। তিনি বলেন, ফিলিস্তিনি রাষ্ট্র আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবনা অনুসারে প্রতিষ্ঠিত এবং রাষ্ট্র হিসেবে এর একটি প্রতিষ্ঠিত আন্তর্জাতিক বৈধতা রয়েছে।
আন্দ্রাবি যুক্তি দেন যে, ইসরাইলি অস্বীকৃতি এই বিষয়ের আইনি ও কূটনৈতিক বাস্তবতাকে পরিবর্তন করতে পারে না।
তার মতে, গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারে নেতানিয়াহুর অস্বীকৃতি শান্তি বোর্ডে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে গুরুতর প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, কারণ হামাসের নিরস্ত্রীকরণ ও গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার ছিল দুটি যৌথ অঙ্গীকার।
তিনি আরো বলেন, ‘আমরা আশা করি ইসরাইল তার অঙ্গীকারগুলো মেনে চলবে।’
সূত্র: মিডল ইস্ট আই
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


