ইউক্রেন যুদ্ধ বন্ধের পরিকল্পনা, পুতিনের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের বৈঠক

ইউক্রেন যুদ্ধ বন্ধের পরিকল্পনা, পুতিনের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের বৈঠক

ইউক্রেন যুদ্ধের অবসানের লক্ষ্যে পরবর্তী পদক্ষেপ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোতে শনিবার আলোচনা করেছেন মার্কিন প্রতিনিধিরা। বৈঠকে যুদ্ধ বন্ধে পরবর্তী করণীয় নিয়ে ‘গুরুত্বপূর্ণ ও বিস্তারিত পরিকল্পনা’ নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা এক বিবৃতিতে জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক অংশীদার স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার পুতিনের সঙ্গে বৈঠকে যুদ্ধ বন্ধের পরবর্তী পদক্ষেপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, এসব পরিকল্পনা আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে। একই সঙ্গে মার্কিন প্রতিনিধিরা রোববার ইউক্রেনে আরো একটি ফলপ্রসূ বৈঠকের প্রত্যাশা করছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন