বিমানের রুট বদলে বৈশ্বিক উষ্ণায়ন ঠেকাতে পরীক্ষা

বিমানের রুট বদলে বৈশ্বিক উষ্ণায়ন ঠেকাতে পরীক্ষা

বিমানের ইঞ্জিন থেকে বের হওয়া উষ্ণ ধোঁয়া ও জলীয়বাষ্প উচ্চ আকাশের আর্দ্র পরিবেশের সঙ্গে মিশে ক্ষুদ্র বরফকণা তৈরি করে। এসব কণা দীর্ঘ সময় আকাশে থেকে মেঘের মতো স্তর তৈরি করে বায়ুমণ্ডলে তাপ আটকে রেখে বৈশ্বিক উষ্ণায়নে ভূমিকা রাখে বলে দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন বিজ্ঞানীরা।

এবার এই প্রভাব কমানোর নতুন উপায় পরীক্ষা করতে যাচ্ছে যুক্তরাজ্য। বিমানের উড়ানপথে সামান্য পরিবর্তন এনে কনট্রেইল তৈরির পরিমাণ কমানো যায় কি না, সেটিই যাচাই করবেন বিজ্ঞানী, বিমান চলাচল নিয়ন্ত্রক ও ব্রিটিশ সরকারের সংশ্লিষ্টরা। উত্তর আটলান্টিকের একটি ব্যস্ত বিমান করিডরে এ পরীক্ষা চালানো হবে।

বিজ্ঞাপন

আবহাওয়ার তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিশ্লেষণ ব্যবহার করে এমন উচ্চতা নির্ধারণ করা হবে, যেখানে দীর্ঘস্থায়ী কনট্রেইল তৈরির সম্ভাবনা কম। এরপর নির্দিষ্ট কিছু ফ্লাইটকে সামান্য উচ্চতা পরিবর্তন করে উড়তে বলা হবে। বিশ্বে এ ধরনের সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি হতে যাচ্ছে এই উদ্যোগ। পরীক্ষা চলবে আয়ারল্যান্ডের পশ্চিমে উত্তর আটলান্টিকের ব্যস্ত শ্যানউইক আকাশসীমায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন