যুক্তরাজ্যের উপনির্বাচনে জয়ী নাইজেল ফারাজ

যুক্তরাজ্যের উপনির্বাচনে জয়ী নাইজেল ফারাজ
যুক্তরাজ্যের ডানপন্থি নেতা নাইজেল ফারাজ ক্ল্যাকটনে অনুষ্ঠিত উপনির্বাচনে জয় পেয়েছেন। ছবি: সংগৃহীত।

যুক্তরাজ্যের কট্টর ডানপন্থি নেতা নাইজেল ফারাজ ক্ল্যাকটনে অনুষ্ঠিত উপনির্বাচনে জয় পেয়েছেন। প্রত্যাশা অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাউন্ট বিনফেসকে বড় ব্যবধানে পরাজিত করেছেন তিনি।

বিজ্ঞাপন

নির্বাচনের ফল অনুযায়ী, ফারাজ পেয়েছেন ২২ হাজার ২৩৯ ভোট। দ্বিতীয় অবস্থানে থাকা কাউন্ট বিনফেস পেয়েছেন ৯ হাজার ৪৫৫ ভোট, যা তার প্রত্যাশার তুলনায়ও ভালো ফল।

ভোট গণনা শেষ হওয়ার আগেই শুক্রবার সমর্থকদের সামনে নিজেকে বিজয়ী ঘোষণা করেন ফারাজ। তবে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না।

ফারাজের জয় অনেকটাই প্রত্যাশিত ছিল। কারণ, তিনি আগে থেকেই এই নির্বাচনি এলাকার এমপি ছিলেন। পাশাপাশি এবার দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর কেউই আসনটিতে প্রার্থী দেয়নি।

ফারাজ ও কাউন্ট বিনফেস—দুজনই বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী এবং প্রান্তিক বা কম প্রভাবশালী রাজনৈতিক দলের প্রার্থীদের পেছনে ফেলেছেন।

ক্ল্যাকটন লেজার সেন্টারে ভোট গণনা করা হয়। ফলাফল ঘোষণার সময় মঞ্চে থাকা প্রার্থীদের একে অপরকে অভিনন্দন জানাতে এবং উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। তাদের অনেকেই ১০০টিরও কম ভোট পেয়েছেন।

বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ভোট পড়েছে ৪৪ শতাংশ। ২০২৪ সালের সাধারণ নির্বাচনে এই আসনে ভোটার উপস্থিতি ছিল ৫৯ শতাংশ। তবে উপনির্বাচনের ক্ষেত্রে এবারের ভোটার উপস্থিতিকে অস্বাভাবিক বলা হচ্ছে না।

স্থানীয় সময় শুক্রবার সকাল ৬টার কিছু পর ভোটের ফল ঘোষণা করা হয়। এর আগে কর্মকর্তারা জানিয়েছিলেন, ব্যালট পেপার দীর্ঘ হওয়ায় ভোট গণনায় স্বাভাবিক সময়ের তুলনায় বেশি সময় লাগতে পারে।

সূত্র: বিবিসি, এএফপি

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন