ভোলাহাটে ডেঙ্গুতে এক যুবকের মৃত্যু

ভোলাহাটে ডেঙ্গুতে এক যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হৃদয় (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার ভোর ৪টা ১০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

হৃদয় ভোলাহাট উপজেলার পীরগাছি গ্রামের মো. আনারুল ইসলামের ছেলে। পেশায় তিনি একজন মাইক্রোবাসচালক ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, ঢাকায় অবস্থানকালে অসুস্থ হয়ে পড়েন হৃদয়। পরে তিনি বাড়িতে ফিরে আসেন। শারীরিক অবস্থার অবনতি হলে রোববার সকাল সাড়ে ৭টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তিনি ডেঙ্গুতে আক্রান্ত বলে নিশ্চিত হন চিকিৎসকরা।

পরে তার অবস্থার অবনতি ঘটে এবং তিনি ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তির মাত্র এক দিনের ব্যবধানে সোমবার ভোরে তার মৃত্যু হয়।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...