ইরান যুদ্ধে আমরা জিতেছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

ইরান যুদ্ধে আমরা জিতেছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র জিতছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, হরমুজ প্রণালিও এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে।

বিজ্ঞাপন

টেক্সাসের ডালাসে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনি সম্মেলনের উদ্বোধনে দেওয়া মূল বক্তব্যে ট্রাম্প এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার জন্য আগের প্রশাসনগুলোর সবুজ জ্বালানিনীতিকে দায়ী করেন ট্রাম্প। তিনি বলেন, তার প্রশাসন দ্রুত খাদ্যপণ্যসহ প্রায় সব ধরনের পণ্যের দাম কমিয়েছে।

তেলের দাম নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হলেই তেলের দাম দ্রুত কমে যাবে।

ট্রাম্প বলেন, ‘আমরা যুদ্ধে জিতব। আমরা জিতছি। হরমুজ প্রণালি আমাদের নিয়ন্ত্রণে।’

পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যকার এই সমুদ্রপথের নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার কথাও বলেন তিনি।

এরপর ট্রাম্প বলেন, ‘আমি নিশ্চিত, ইরানের নেতৃত্ব এতে খুব খুশি হবে।’

ইরান সম্পর্কে ট্রাম্প আরো বলেন, দেশটি গত ৫১ বছর ধরে ‘মধ্যপ্রাচ্যের দাদাগিরি’ করে এসেছে। তবে এখন আর তারা সেই অবস্থানে নেই।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন