সাক্ষাৎকার

সাতটি রোবোটিক সার্জারি সফলভাবে সম্পন্ন করেছি

সাতটি রোবোটিক সার্জারি সফলভাবে সম্পন্ন করেছি

বাংলাদেশে রোবোটিক সার্জারির প্রচলন ঘটালেন অধ্যাপক ডা. রফিকুস সালেহীন। এরই মধ্যে সফলভাবে সাতটি অপারেশন সম্পন্ন করেছেন। রোবোটিক সার্জারি নিয়ে আজ আমরা হ্যালো ডাক্তার বিভাগে কথা বলব তার সঙ্গে।

বিজ্ঞাপন

প্রশ্ন : রোবোটিক সার্জারি আসলে কী? প্রচলিত সার্জারির সঙ্গে এর পার্থক্য কোথায়?

উত্তর : যখন আমরা সার্জিক্যাল প্রসিজারটা রোবোটিক সিস্টেমের মাধ্যমে সম্পন্ন করি, তখন এটিকে রোবোটিক সার্জারি বলা হয়। প্রচলিত সার্জারি মানে হলো ল্যাপারোস্কোপিক সার্জারি। ল্যাপারোস্কোপিক সার্জারিতে আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে অপারেশন করি। ফোরসেপগুলো ডিরেক্ট আমরা ম্যানিপুলেশন করি। রোবোটিক সার্জারিতে সার্জন কনসোলে বসে টোটাল সিস্টেমকে ম্যানিপুলেট করে অপারেশনটা সম্পন্ন করে। এটিই আসলে দুটির মধ্যে পার্থক্য।

প্রশ্ন : রোবট কি নিজ থেকেই অপারেশন করে? নাকি সার্জন পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করেন?

উত্তর : এই প্রশ্নটা অনেকেই করে। এখন পর্যন্ত ওয়ার্ল্ডে যে রোবোটিক সিস্টেম আছে, এটা কিন্তু রোবট নিজে অপারেশন করে না। এখানে টোটাল অপারেশনটা সার্জন করেন, সার্জন কনসোলে বসে টোটাল বিষয় কন্ট্রোল করেন। কিন্তু অপারেশন সিস্টেমটা, যেটা রোগীর শরীর থেকে করা হয়, সেটা রোবোটিক সিস্টেমের মাধ্যমে হয়। এর সুবিধা হলো, ৩৬০ ডিগ্রি ম্যানিপুলেট করে অপারেশন করতে পারি। এটা সাত ডিগ্রি ম্যানিপুলেশন হয়। সুতরাং অপারেশনটি খুব নিখুঁত ও নির্ভুলভাবে সম্পন্ন করা সম্ভব।

প্রশ্ন : কোন ধরনের রোগ বা অপারেশনে রোবোটিক সার্জারি বেশি কার্যকর?

উত্তর : পেটের মধ্যে সব অপারেশনই আমরা করি। থোরাসিক সার্জনরা বুকের ভেতরের অপারেশন করেন; তবে ছোট ছোট অপারেশন, যেমন গল ব্লাডার, অ্যাপেনডিক্স—এগুলো রোবটের মাধ্যমে করা যায়। ল্যাপারোস্কোপিতেও করা যায়। এই অপারেশনগুলোয় ল্যাপারোস্কোপিতে করা বা রোবটে করার মধ্যে খুব বেশি ভ্যারিয়েশন থাকে না। ভ্যারিয়েশন থাকে বড় ও জটিল অপারেশনে। যেমন ক্যানসার অপারেশনে। ক্যানসারকে মার্জিনসহ আনতে হয় আশপাশের রক্তনালি, নার্ভ ও অরগানকে সেভ করে। এ ধরনের বড় অপারেশন, ক্যানসার অপারেশনগুলোর ক্ষেত্রে রোবোটিক প্রযুক্তি সবচেয়ে বেশি ইফেক্টিভ ও কার্যকর। এটি রোগীর জন্যও উপকারী।

প্রশ্ন : এ ধরনের সার্জারিতে খরচ কেমন লাগে?

উত্তর : ল্যাপারোস্কোপিক সার্জারিতে যেমনটা খরচ হতো, এখন পর্যন্ত ওই খরচেই আমরা অপারেশন করছি। তবে এর খরচটা ল্যাপারোস্কোপিক সার্জারি থেকে একটু বেশি পড়বে।

প্রশ্ন : রোবোটিক সার্জারির মধ্যে জটিলতা বা ঝুঁকি অন্যান্য সার্জারির তুলনায় কেমন?

উত্তর : যেহেতু এটি সার্জন অপারেশনটি করেন, সুতরাং সার্জন যত বেশি অভিজ্ঞ ও দক্ষ হবেন, রোগী কিন্তু তত বেশি বেনিফিশিয়াল হবেন। আমি সান ফ্রান্সিসকোতে (আমেরিকা) ট্রেনিং করেছি ‘দ্য ভিঞ্চি’ রোবটের ওপরে। এরপর চায়নাতেও রোবটের ওপর ট্রেনিং করে সার্টিফিকেট অর্জন করেছি। নিজের দক্ষতা ভালোভাবে রপ্ত করেই রোবোটিক অপারেশন শুরু করেছি। গত কয়েক দিনে এ পর্যন্ত দেশে সাতটি অপারেশন সম্পন্ন করেছি। এর মধ্যে ছয়জন রোগীই বাসায় চলে গেছেন এবং তারা সুস্থ আছেন। এক দিন পরই তারা বাসায় চলে যেতে পেরেছেন। রোবোটিক সার্জারি রোগীর জন্য অনেক কম ঝুঁকিপূর্ণ।

প্রশ্ন : রোবোটিক সার্জারির ভবিষ্যৎ কী? আগামী দিনে এই প্রযুক্তিতে কি আরো বড় ভূমিকা রাখবে?

উত্তর : রোবটের সঙ্গে যখন AI-driven প্রযুক্তি যুক্ত হয়, তখন কিন্তু জটিলতা হওয়ার আশঙ্কা আরো অনেক কমে যায়। কারণ হিউম্যানের সঙ্গে, ন্যাচারাল ইন্টেলিজেন্সের সঙ্গে তখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যোগ হয়ে তাকে ডিক্টেট করে, সুতরাং কমপ্লিকেশন অনেক কমে যায়।

আরো একটি রোবোটিক সিস্টেমের নতুনত্ব হলো Autonomous Robot, যেখানে রোবট নিজেই এআই-ড্রাইভেন হয়ে অপারেশন করবে। কমপ্লিকেশনকে ট্যাকেল করে অপারেশন করবে অটোনমাস রোবট। সেই পদ্ধতি এখনো ওয়ার্ল্ডে আসেনি। এটি যদি আসে, সেটি হবে টোটাল রোবোটিক অপারেশন অটোনমাস রোবটের দ্বারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন