গাঁজা সেবনের অভিযোগে তিনজনকে কারাদণ্ড

গাঁজা সেবনের অভিযোগে তিনজনকে কারাদণ্ড

বগুড়ার শেরপুর পৌরসভার বাগড়া কলোনি এলাকায় গাঁজা সেবনের অভিযোগে তিন ব্যক্তিকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন মো. মাসুম, মো. এনামুল হক ও মো. বাবর আলী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।

আবদুল্লাহ আল মামুন বলেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন