কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্টে একজন নিহত

কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্টে একজন নিহত
ছবি: আমার দেশ

পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার শিয়ালকাঠি চৌরাস্তার ২ নম্বর ওয়ার্ডের মোবাইল টাওয়ারের পেছনে সিরাজুল ইসলাম হাইজুল হকের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি মৃত নুরুল হকের ছেলে।

বিজ্ঞাপন

সিরাজুল ইসলাম হাইজুল হক (৬০) নিজের পালিত ছাগলের খাবারের জন্য বাড়ির পেছনে কাঁঠালগাছে উঠে পাতা ও ডাল কাটতে গেলে এ ঘটনার শিকার হন। কাউখালী-ভাণ্ডারিয়া বিদ্যুৎ লাইনের ৩৩ হাজার ভোল্টের তারের সঙ্গে স্পর্শ হলে মুহূর্তেই ঘটে যায় এ দুর্ঘটনা। খবর পেয়ে কাউখালী পল্লী বিদ্যুৎ ও ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন এসে ওই স্থান থেকে তার লাশ উদ্ধার করেন।

কাউখালী পল্লী বিদ্যুতের ইনচার্জ কামাল হোসেন জানান, ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের লাইনের পাশের গাছ থেকে ডাল কাটতে গিয়ে তিনি হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন।

কাউখালী থানার ওসি আনোয়ার হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত ব্যক্তির ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের জন্য জন্য লাশ পিরোজপুরে মর্গে পাঠানো হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন