নাশকতার অভিযোগে তজুমদ্দিনে যুবলীগ নেতা গ্রেপ্তার

নাশকতার অভিযোগে তজুমদ্দিনে যুবলীগ নেতা গ্রেপ্তার

ভোলার তজুমদ্দিন উপজেলায় নাশকতার অভিযোগে নিষিদ্ধ এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে শম্ভুপুর খাসের হাট এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তার জামাল উদ্দিন জাবু শম্ভুপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি।

তজুমদ্দিন থানা সূত্র জানায়, এলাকায় মাদক নির্মূল অভিযানের অংশ হিসেবে বুধবার সন্ধ্যা থেকেই উপজেলার বিভিন্ন স্থানে পুলিশি টহল ও অভিযান শুরু হয়। একই সঙ্গে রাজনৈতিক বিশৃঙ্খলা ও নাশকতার অভিযোগে আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতাকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেক নেতা সরে গেলেও মধ্যরাতে জামাল উদ্দিন জাবুকে গ্রেপ্তার করা হয়।

তজুমদ্দিন থানার ওসি মো. মিজানুর রহমান জানান, রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি থান এলাকায় মাদক নির্মূল ও নাশকতাবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন