জাতীয়হাসপাতাল অবৈধ, চলেও বহিষ্কৃত ডাক্তারদের দিয়ে
দেড় বছর আগে নিবন্ধনের মেয়াদ ফুরিয়েছে রাজধানীর পরিবাগে অবস্থিত লিবার্টি হাসপাতালের। নেই পরিবেশ ছাড়পত্রও। আছে রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগও। তারপরও চলছে হাসপাতালটি। অবৈধ এ হাসপাতালে যারা সেবা দিচ্ছেন তারা ছিলেন জুলাই বিপ্লবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) হামলার ঘটনার মূলহোতা।







