ইসলাম ও জীবন০৪ জুলাই ২০২৫
আশুরার ইতিহাস, আমল ও শিক্ষা
বছর ঘুরে মুসলিমদের দ্বারে হাজির হিজরি সনের প্রথম মাস মহররম। এ মাসের দশ তারিখ ‘ইয়াওমুল আশুরাহ’ তথা ‘আশুরার দিবস’। এ দিবসটি মুমিনদের জীবনে এমন এক ফজিলতপূর্ণ ও শিক্ষাপ্রদ ঐতিহাসিক দিবস, অন্যান্য গুরুত্বপূর্ণ দিনের সঙ্গে যার তুলনা প্রায় অসম্ভব। সহিহ হাদিসেও দিবসটির বর্ণনা এসেছে।


