উপজেলা প্রতিনিধি, নিকলী (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৭৮২ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২২ হাজার ৫০ টাকাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল।

দুই যুগ পর অবশেষে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ ফিরে পেল কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের আঠারবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে গরুর হাট বসার কারণে শিক্ষার্থীরা ক্লাস থেকে বঞ্চিত হচ্ছিল। যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে বিদ্যালয়ের মাঠটি দখলমুক্ত করা হয়।

প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, নিকলী উপজেলার সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য গড়ে তোলা, সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং সমাজের বিভিন্ন অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনের লক্ষ্যেই এই সংগঠনের যাত্রা শুরু হয়েছে।

আজ মঙ্গলবার সারা দেশের তাপমাত্রার তুলনায় কিশোরগঞ্জের নিকলীর তাপমাত্রা সর্বনিম্ন। গত দুদিনের চেয়ে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে তিনি জানিয়েছেন।

কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীতে আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সোমবার সকাল ৯টায় নিকলীতে তাপমাত্রা নেমে আসে ১০ দশমিক ০০ ডিগ্রি সেলসিয়াসে। যা এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে রেকর্ড হয়েছে।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে। রবিবার সকালে কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীতে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

কিশোরগঞ্জের নিকলী উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকটে ভুগছে। এতে স্বাস্থ্যসেবা নিয়ে বাড়ছে সাধারণ মানুষের উদ্বেগ–উৎকণ্ঠা। লোকবল সংকট ও রোগীর চাপে হাসপাতালটি যেন নিজেই রোগীতে পরিণত হয়েছে। কোনোমতে খুঁড়িয়ে চলছে নিকলীবাসীর একমাত্র ভরসার এই ৫০ শয্যার হাসপাতাল।

কিশোরগঞ্জের নিকলী উপজেলা সদরে অবস্থিত মুক্তিযুদ্ধের চেতনায় নির্মিত স্মৃতিসৌধটি অযত্নে অরক্ষিত থাকায় বর্তমানে বেহাল দশায় রয়েছে। স্মৃতিসৌধের চারপাশের সীমানা গ্রিল ভেঙে চোরে নিয়ে গেছে এবং ভেতরে জামা কাপড়,খড়খুটা, গরুর গোবর শুকাতে দেখা যায়।

‘নিকলী সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গিয়াসউদ্দিনের ছেলে সাইদুর রহমান ওরফে সাইদুসহ কয়েকজন মিলে ঘোড়াউত্রা নদী থেকে রাতের আঁধারে অনেকদিন ধরে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করছিল। তাদের হাতেনাতে ধরে ড্রেজার মালিককে এক লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।