আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নিকলীতে ফাঁসিতে ঝুলন্ত যুবকের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, নিকলী (কিশোরগঞ্জ)

নিকলীতে ফাঁসিতে ঝুলন্ত যুবকের লাশ উদ্ধার

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, মৃত লিংকন বর্মন (২০) উপজেলা সদর ইউনিয়নের বর্মনপাড়া গ্রামের বাসিন্দা সুখেন বর্মনের ছেলে। বুধবার সকাল ১০টার দিকে নিকলী শ্মশানখলায় একটি ঘরের বারান্দার আড়ায় গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী নিকলী থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

নিকলী থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মৃতের বাবা সুখেন বর্মন বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...