উপজেলা প্রতিনিধি, (লালমাই) কুমিল্লা

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজারে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই শুরু হয় দুধের ব্যস্ততম হাট। মাত্র দেড় ঘণ্টার এই বেচাকেনায় প্রতিদিন লাখ লাখ টাকার দুধ বিক্রি হয়, আর মাস শেষে সেই অঙ্ক গিয়ে দাঁড়ায় প্রায় দেড় কোটিতে।

কুমিল্লার লালমাইয়ে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরের আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ মালামাল ধ্বংস হয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

কুমিল্লার লালমাই উপজেলায় সৎ মায়ের নির্যাতনের শিকার এক এতিম শিশু তার মায়ের কবরের পাশে বসে কান্নার একটি ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হৃদয়বিদারক এ ভিডিও ভাইরাল হওয়ার পর প্রশাসন বিষয়টি নিয়ে দ্রুত হস্তক্ষেপে করেছে।

কুমিল্লার লালমাইয়ে মহিন উদ্দিন (১৩) নামের এক মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের খিলপাড়া গ্রামস্থ আল-মোকাররম মাদরাসার সিঁড়ির রেলিং থেকে গলায় গামছা পেঁছানো ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে লালমাই থানা পুলিশ।

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারায় রেললাইনে সেলফি তোলার সময় ট্রেনে কাটা পড়ে মহিউদ্দিন (৩২) নামের এক জামায়াত কর্মী মারা গেছেন। রোববার সকাল পৌনে ৮টায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের বাগমারা দুধ বাজারস্থ বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

কুমিল্লার লালমাইয়ে অবৈধভাবে কৃষি জমির মাটি (টপসয়েল) কেটে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় প্রশাসন চারটি টপ সয়েল ভর্তি ড্রাম ট্রাক জব্দ করে এবং অবৈধ মাটি পরিবহনের দায়ে ট্রাক মালিকদের তিন লাখ টাকা অর্থদণ্ড দেয়।

অসুস্থ বাবাকে দেখতে বাড়ি যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কুমিল্লার লালমাই থানার পুলিশ সদস্য রিয়াজ উদ্দিন (৩১)।

প্রবাসী স্বামী হাবিবুর রহমান বলেন, ‘আমরা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতি সচল রাখি, অথচ দেশে পরিবার নিরাপত্তাহীনতায় ভোগে। থানায় লিখিত অভিযোগ করেও এখনো বিচার পাইনি।’

বৃহস্পতিবার রাতে লালমাই আর্মি ক্যাম্প ও লালমাই থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাদের আটক করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা। অপরাধ স্বীকার করায় রাতেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই-সদর দক্ষিণের সাত কিলোমিটার এলাকা যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিনই এই অংশের কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটছে। গত দু’সপ্তাহে এই এলাকায় কমপক্ষে ১৫টি দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছে প্রবাসীসহ চারজন। আহত হয়েছে কমপক্ষে ২০ থেকে ২৫ জন।

কুমিল্লার লালমাইয়ে যৌথ বাহিনীর অভিযানে লাইসেন্সবিহীন অবৈধ এয়ারগান ও দেশীয় অস্ত্রসহ সালাউদ্দিন সুমন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

কুমিল্লার লালমাইয়ে জমির বিরোধ নিষ্পত্তির সালিশি বৈঠকের বাদী হাবিবুর রহমানকে (৬০) শত শত মানুষের সামনে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ বিবাদীর ছেলে কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করেছে।

যানজটে আটকে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের গাড়িবহরকে সাইড করে দিতে গিয়ে স্বেচ্ছাসেবকের দায়িত্বে থাকা জসিম উদ্দিন (৫৩) নামে এক কর্মী বাসচাপায় নিহত হয়েছেন।