ইসলাম ও জীবনকেমন হওয়া উচিত হজপরবর্তী জীবন
হজের মাধ্যমে হাজিরা নিষ্পাপ নতুন জীবন নিয়ে ফিরে আসেন। আবু হুরায়রা (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর উদ্দেশে হজ করেছে এবং অশ্লীল কথা বলেনি বা অশ্লীল কাজ করেনি, সে হজ থেকে ফিরবে সেদিনের মতো নিষ্পাপ অবস্থায়, যেদিন তার মা তাকে প্রসব করেছিলেন।’ (বুখারি : ১৫২১; মুসলিম : ১৩৫০)




