Dinajpur Correspondent

দিনাজপুরের কাহারোলে পাম্পে মোটরসাইকেলে তেল নিতে গিয়ে হিটষ্ট্রোকে এনায়েতুল করিম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ২৬ মার্চ সকালের দিকে কাহারোল উপজেলার সুন্দইল আছমা লতিফা ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এক সাগর রক্তের বিনিময়ে জুলাই না হলে, আজ আমরা এখানে এসে কথা বলতে পারতাম না। তাই আমরা চাঁদা নেব না আর কাউকে চাঁদা নিতে দেব না। নিজেরা দুর্নীতি করব না আর কাউকে দুর্নীতি করতেও দেব না।

যান্ত্রিক ত্রুটির কারণে দেশের অন্যতম দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের পুরোপুরি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে দিনাজপুরসহ আশপাশের এলাকায় বিদ্যুতের লোডশেডিং দেখা দিয়েছে।

দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া’র পক্ষে মনোনয়ন ফরম জমা দেওয়া হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে, সাজেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রফিকুল ইসলামের নিকট ফরম জমা দেন জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

দিনাজপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত আটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বাইকের চালকসহ ৬ জন আহত হয়েছেন। আহতদের তিনজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্য তিনজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেলিম ভূঁইয়া আরো বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা নির্বাচনে যাবো। আগামী ৭ অক্টোবর ঢাকায় শিক্ষক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে এই সমাবেশে লক্ষাধিকের বেশী শিক্ষককে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।

দিনাজপুরের বিরলে জীবনমহল পার্কে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাংবাদিকসহ ২০ তৌহিদী জনতাকে মারধর করে আহত করেছে পার্কটির কর্মচারীরা। এ সময় ৫টি মোটরসাইকেলসহ কমপক্ষে ১০টি যানবাহন ভাঙচুর করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. এনামউল্যা বলেন, পরিবহণ একটা খুবই সংবেদনশীল সেক্টর। তাই এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। ট্রাফিক আইন-কানুন সম্পর্কে সচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি। ছোট একটি ভুলও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তাই আমাদের প্রত্যেককে আইন-কানুুন

যেসব প্রতিষ্ঠান চাল আমদানির জন্য আবেদন করেছিল, সেগুলো বাছাই করে অনুমতি দেয়া হয়েছে। ভবিষ্যতে আরও কেউ যদি চাল আমদানি করতে চায়, তাহলে তারাও আবেদন করতে পারবে। ইতিমধ্যে আমদানি করা চাল দেশে এসে পৌঁছেছে।

ভবিষ্যতে যারা ফ্যাসিবাদী ও স্বৈরাচারী আচরণ করবে, তাদের পরিণতিও শেখ হাসিনার মতোই হবে।

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে উপেক্ষিত হয়ে ক্ষুব্ধ হন দিনাজপুরের ‘জুলাই যোদ্ধারা’। শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভে দাঁড়িয়ে এক ঘণ্টা অবস্থান করেন তারা। পরে জেলা প্রশাসক রফিকুল ইসলাম তাদের কাছে প্রকাশ্যে ক্ষমা চান। এরপরই তারা মূল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

নির্বাচিত প্রার্থীরা হলেন-সভাপতি সাদাকাত আলী খান (দিনাজপুর জেলা প্রতিনিধি, দৈনিক নয়াদিগন্ত), সহ-সভাপতি ফারুক হোসেন (স্টাফ রিপোর্টার (দিনাজপুর) এনটিভি), সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন (পার্বতীপুর উপজেলা প্রতিনিধি, দৈনিক আমার দেশ), সহ-সাধারণ সম্পাদক মাহবুবুল হক খান (দিনাজপুর জেলা প্রতিনিধি

জাতীয় ঐক্য বিপন্ন হলে স্বৈরাচার মাথা ছাড়া দিয়ে উঠবে। স্বৈরাচারকে সুযোগ দিলে স্বাধীনতা ও গণতন্ত্র বিপন্ন হবে। বিএনপি বিগত ১৭টি বছর স্বৈরাচারের স্টিম রোলারের বিরুদ্ধে আন্দোলন করে ঘুরে দাঁড়িয়েছে। বিএনপি একাধিকবার দেশ পরিচালনা করেছে। অন্য যে কোনো দলের চেয়ে বিএনপির দেশ পরিচালনার অভিজ্ঞতা অনেক বেশী।

‘গত চার বছর ধরে একটি প্রভাবশালী মহল, বিশেষ করে স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতাকর্মী, অবৈধভাবে লিজ নেয়া জমি দখলের ষড়যন্ত্রে লিপ্ত।

দিনাজপুরের বিরল সীমান্তে নারী ও শিশুসহ ২০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। পুশইন লোকদের আটক করেছে বিজিবি। এদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী ১২ জন শিশু রয়েছে।

দিনাজপুর গোর-এ-শহীদ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দেশের সবচেয়ে বড় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়।

দিনাজপুরের কুখ্যাত সন্ত্রাসী, ছিনতাইকারী ও ডাকাতদলের নেতা মো. মুসাকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে হত্যা, আত্মহত্যা ও দুর্ঘটনাসহ বিভিন্ন ঘটনায় নয়জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

দিনাজপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে একদিনে ৩৫ জন ফ্যাসিস্ট সরকারের দোসরসহ ১০৮ জনকে আটক করা হয়েছে।

বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান ও মাড়াইয়ের কাজ করছিলেন মাসুদ ও এনামুল নামের দু’কৃষক। কোনো কিছু না বলে হঠাৎ করে বিএসএফের সদস্যরা শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে গ্রামে ঢুকে তাদেরকে ধরে নিয়ে যায়। বিএসএফের সদস্যরা অস্ত্রে সজ্জিত থাকায় ওই মুহূর্তে কেউ কোনো প্রতিবাদ করতে পারেননি।