ইসলাম ও জীবনরমজানের মহিমান্বিত শেষ দশক
রমজান এক আধ্যাত্মিক বসন্তের নাম। মুমিনের হৃদয়ে তাকওয়ার যে চারাগাছটি রমজানের শুরুতে রোপিত হয়েছিল, শেষ দশকে এসে তাতে পুষ্পপল্লব প্রস্ফুটিত হওয়ার সময় সমাগত। রমজানের শেষ দশ দিন ও রাত ইবাদতের স্বর্ণালি সময়, যার প্রতিটি মুহূর্ত হিরণ্ময় দ্যুতিতে ভাস্বর।




