রাজনীতিচাঁদা তোলাকে কেন্দ্র করে ছাত্রদল-যুবদল সংঘর্ষে রণক্ষেত্র নিউ মার্কেট, আহত ১১
ফুটপাতে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী, ছাত্রদল ও যুবদলের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় নিউ মার্কেট থানাধীন বলাকা সিনেমা হলের সামনে এ ঘটনার সূত্রপাত বলে জানিয়েছেন স্থানীয়রা।







