বিনোদনলিজা’র ‘তোমার রোদেলা আকাশে’
বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজার কণ্ঠে আগামী ঈদ উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে নতুন মৌলিক গান ‘তোমার রোদেলা আকাশে’। লালন লোহানীর কথায় ও নাজির মাহমুদ-এর সুর সংগীতে গানটিতে লিজার সহশিল্পী অনিক। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাজ বিশ্বাস শংকর।







