সারা দেশদল বদল করে আরো বেপরোয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বগা
পরিচিতি ছিল তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হিসেবে; কিন্তু বর্তমানে সেই পরিচয় লুকিয়ে হয়েছেন স্বেচ্ছাসেবক দলের সদস্য। তবে পরিচয় বদলালেও আগের মতোই দেদার অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। নামের সঙ্গে বিএনপির রাজনৈতিক পরিচয় তাকে করেছে আরো বেপরোয়া।





