শাব্বির আহমাদ খান

আমরা অনেকেই বই পড়ে, ওয়াজ-নসিহতের মজমা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের কথা শুনেছি। তাঁর জীবনাচরণ সম্পর্কে জেনেছি ঠিকই, কিন্তু চোখের সামনে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগের বাস্তব জীবনযাত্রা স্পষ্টভাবে ফুটে ওঠে, তবে অনুভূতির রঙই ভিন্নভাবে ধরা দেয়।

পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব প্রাঙ্গণে এবারও জমে উঠেছে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বইমেলা। নতুন বাংলাদেশে জাতীয় এই বইমেলা এবার হয়ে উঠেছে সাড়ম্বর আন্তর্জাতিক মেলা।