
বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় এক বাংলাদেশি আলেম
হাদিস শরিফের সংরক্ষণ মুসলিম উম্মাহর অনন্য বৈশিষ্ট্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই লিখিতভাবে হাদিস সংরক্ষণের চর্চা থাকলেও হিজরি তৃতীয় শতাব্দীতে ব্যাপকভাবে গ্রন্থাকারে কিতাব সংকলনের জোয়ার শুরু হয়। তৃতীয় শতাব্দীতেই কুতুবে সিত্তাহ (যা সিহাহ সিত্তাহ নামে প্রসিদ্ধ) বা হাদিসের



