সারা দেশলাল শাপলার রাজ্যে নতুন স্বপ্ন—সাতলা হতে পারে দক্ষিণাঞ্চলের অন্যতম পর্যটনকেন্দ্র
বরিশালের উজিরপুর উপজেলার সাতলা—নামটি উচ্চারণ করলেই চোখের সামনে ভেসে ওঠে জলরাশির ওপর ছড়িয়ে থাকা অসংখ্য লাল শাপলা। বর্ষা পেরিয়ে শরতের শুরুতে প্রকৃতি যেন এখানে নিজ হাতেই তৈরি করে এক বিশাল লাল কার্পেট। ভোরের সূর্যের আলো পানিতে পড়তেই শাপলার পাপড়িতে তৈরি হয় রঙের অপূর্ব খেলা। দূর থেকে তাকালে মনে







