সারা দেশদুই দিন পর নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার
রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে নিখোঁজ বিএনপি নেতা মো. মাসুদের (৫৩) লাশ উদ্ধার করা হয়েছে । তিনি উপজেলার ৪ নম্বর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কাপ্তাই ইউনিয়নের গর্জনটিলা এলাকায় স্থানীয় বাসিন্দারা হ্রদে লাশ ভাসতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন।







