
বাঞ্ছারামপুরে নিখোঁজের ছয় দিন পর ড্রেজার ব্যবসায়ীর লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ছয় দিন পর তিতাস নদী থেকে এক ড্রেজার ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের মিরপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা। মৃত মোকবল হোসেন গুড্ডু (৩৮) ছলিমাবাদ ইউনিয়নের পাঠামারা







