
বোয়ালমারীতে কুমার নদে নৌকাবাইচ অনুষ্ঠিত
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুরে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী বার্ষিক নৌকাবাইচ। শনিবার বিকেল সাড়ে চারটায় রাজাপুরের কুমার নদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে সকাল থেকেই পুরো এলাকায় বিরাজ করছিল উৎসবমুখর আমেজ। বিকেল গড়াতেই নদীর দুই পাড়ে সমবেত হতে থাকেন নারী-পুরুষ




