
ইয়াবাসহ ১৫ মামলার আসামি ‘কানা জসিম’ গ্রেপ্তার
চাঁদপুরের হাইমচরে চুরি, ডাকাতি ও দস্যুতাসহ ১৫ মামলার এজাহারভুক্ত আসামি এবং তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি মো. জসিম উদ্দিন ওরফে কানা জসিমকে (৪০) ৫১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৩০ আগস্ট রাতে হাইমচর থানার দক্ষিণ আলগী এলাকায় পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন অফিস থেকে টেককান্দি অভিমুখী সড়কের







