
মায়া
আমরা তিন ভাই ছোট বোনকে নিয়ে যাচ্ছি রাঙামাটিতে। পাহাড় দেখতে। পাহাড়ি রাস্তাটা সাপের মতো এঁকেবেঁকে শহরে চলে গিয়েছে। মেজো ভাই গাড়ি চালাচ্ছেন। গাড়িটা শাঁ শাঁ করে চলছিল পাহাড়ি পথ ধরে। পাহাড়ে আদিবাসীদের মেলা চলছে। দুপাশে ঘনজঙ্গল। হঠাৎ রেশমা বলল, ‘দ্যাখো ভাইয়া, রাস্তার ওপর একটা লোক দুহাত উঁচু করে



