মাওলানা ইমদাদুল হক

প্রত্যেক জাতিগোষ্ঠীর বার্ষিক উৎসবকেই ঈদ বলে। যেমন রাসুলুল্লাহ (সা.) এক ঈদের দিন বললেন, ‘প্রত্যেক সম্প্রদায়ের ঈদ রয়েছে, আর আজ আমাদের ঈদ’ (বুখারি : ৯৫২; মুসলিম : ৮৯২)। ঈদ আরবি শব্দ। ঈদ মানে ফিরে আসা।

আল্লাহতায়ালা মহিমময়। তার করুণা অপার। তিনি বিমূর্ত সময়কেও দান করেছেন মাহাত্ম্য, করেছেন মহিমান্বিত। বছরের তেমনি একটি মহিমান্বিত সময় হচ্ছে শবেবরাত বা মধ্য শাবানের রাত। আটজন সাহাবি (রা.) থেকে বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে মধ্য শাবানের রাতের মাহাত্ম্য।