
গাজায় থামেনি গণহত্যা, তাঁবুতে দিন কাটছে ১৪ লাখ বাস্তুচ্যুত মানুষের
আজ ২৯ নভেম্বর, আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস। দেশটির জনগণের অধিকারের প্রতি সমর্থন জানাতে প্রতিবছর এ দিবস পালিত হয়ে আসছে। এবার দিনটি এসেছে এমন সময়ে, যখন গাজায় ২০২৫-এর অক্টোবরে যুদ্ধবিরতি বহাল থাকলেও চলছে প্রাণহানি, উচ্ছেদ ও ত্রাণসংকট । তাঁবুতে দিন কাটছে ১৪ লাখ ফিলিস্তিনির।







