মুহাম্মদ আজাদ, চট্টগ্রাম

পরিচিতি ছিল তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হিসেবে; কিন্তু বর্তমানে সেই পরিচয় লুকিয়ে হয়েছেন স্বেচ্ছাসেবক দলের সদস্য। তবে পরিচয় বদলালেও আগের মতোই দেদার অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। নামের সঙ্গে বিএনপির রাজনৈতিক পরিচয় তাকে করেছে আরো বেপরোয়া।

ঈদের প্রথমদিনে অন্তত চল্লিশ হাজারের মতো দর্শনার্থী আগমন ঘটেছে এই সৈকতে। পতেঙ্গা সুমদ্র সৈকতে দু’স্তরের নিরাপত্তা জোরদারে ব্যবস্থা রাখা হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলা প্রস্তুতি নেয়া রয়েছে।

দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। এখানে চার বছর আগে ফ্লো-মিটার স্থাপনের কাজ শুরু হয়। এ প্রকল্পে পদে পদে অনিয়ম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। জালিয়াতির আশ্রয় নিয়ে নামসর্বস্ব প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে কাজ।

বিভিন্ন অভিযানে উদ্ধার হওয়া ইয়াবা মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে বিক্রি করাতেন চট্টগ্রামের বাকলিয়া থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) ফরহাদ মহিম। দায়িত্বে থেকে মাদক কারবারিদের সিন্ডিকেট গড়ে তোলেন তিনি। এ কাজ না করতে চাইলে বা ছেড়ে দিতে চাইলে দেওয়া হতো হুমকি।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ-কমিটির সদস্য আরশেদুল আলম বাচ্চু। আওয়ামী লীগ সরকারের আমলে এমইএস কলেজের সাবেক জিএস থাকাবস্থায় চট্টগ্রাম নগরীর জিইসিসহ তার আশপাশে একক আধিপত্য ছিল তার।

দিনের বেলায় শ্রমিক দিয়ে আর রাতে এক্সকেভেটর দিয়ে কেটে সাবাড় করা হচ্ছে পাহাড়। একদিকে পাহাড় কাটা চলছে অন্যদিকে তৈরি হচ্ছে ১৭ তলা ভবন, অভিযোগ স্থানীয়দের।