শান্তর সাহসী বাংলাদেশ : টেস্ট ক্রিকেটে নতুন ভোরের গল্প
বাংলাদেশ ক্রিকেট বহু বছর ধরেই ছিল সম্ভাবনার এক অসমাপ্ত উপাখ্যান। মাঝে মধ্যে উজ্জ্বল কিছু জয় এসেছে, কিছু স্মরণীয় মুহূর্তও তৈরি হয়েছে, কিন্তু ধারাবাহিকতা ছিল না। বিশেষ করে টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে ঘিরে একটা ধারণা দীর্ঘদিন ধরে গেঁথে ছিল—ঘরের মাঠে স্পিননির্ভর দল, বিদেশে সংগ্রামী এক বাস্তবতা।



