
১৮ হাজার শিক্ষার্থীর জন্য একটি ক্যাফেটেরিয়া, তাও নিম্নমানের
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রতিষ্ঠার পর পেরিয়ে গেছে ২০ বছর। ২০০৫ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ে বর্তমান শিক্ষার্থী সংখ্যা প্রায় ১৮ হাজার। কিন্তু এই বিপুলসংখ্যক শিক্ষার্থীর বিপরীতে রয়েছে মাত্র একটি ক্যাফেটেরিয়া। এর আসনসংখ্যা মাত্র ৬০। বেশকিছু আসন আবার ভাঙাচোরা। পাশাপাশি শিক্ষার্থীদের ব







