
০২ সেপ্টেম্বর ২০২৫
কেন ভ্রমণে যাবে
একটুও ভালো লাগছে না। একঘেয়েমি থেকে উঠব কেমন করে? পড়াশোনাতেও মন বসছে না। মন শুধু ছটফট করছে। বসে থাকতেও ভালো লাগছে না। একটুও না। সময়ই কাটতে চাইছে না। তবু ফোনে আসক্ত হব না এটা আমার প্রতিজ্ঞা। সময় কাটানো আর মন ভালো করার বিকল্প পদ্ধতি ভ্রমণে যাওয়া।


