
কবি মামা কবির মামা
ঋদ্ধির ছোট মামার নাম কবির হোসেন। কিন্তু পাড়ার কেউ তাকে ‘কবির হোসেন’ বলে ডাকে না; সবাই ডাকে ‘কবি মামা’। কারণ তিনি প্রায় সারাক্ষণই কবিতা লেখেন। সকালে কবিতা লেখেন। দুপুরে কবিতা কাটাকুটি করেন। বিকালে কবিতার খাতা নিয়ে হাঁটতে বের হন। রাতে আবার সকালের কবিতা বদলে ফেলেন। ঋদ্ধির বাবা আরিফুর রহমান






