সারা দেশসাবেক এমপির দুই ছেলেসহ ৪ আ. লীগ নেতা গ্রেপ্তার
শুক্রবার টেকনাফে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণের আয়োজনের মাধ্যমে প্রকাশ্যে দলীয় কর্মসূচি পালন করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার আনাস বিন মালেক জামে মসজিদে এ আয়োজন করা হয়েছিল।




