চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি আন্তর্জাতিক বিমানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোনের চালান উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও এনএসআইয়ের যৌথ টিম।
রোববার সকাল ১০টায় শারজাহ থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৫২ ফ্লাইট থেকে বড় এই চোরাই মোবাইল ফোনের চালানটি উদ্ধার করা হয়।
বিমানবন্দর সূত্র জানায়, বড় এই মোবাইল ফোনের চালানটি আসার খবরে সকাল থেকেই বিমানবন্দর এলাকায় নজরদারি বাড়ায় গোয়েন্দারা। সকালে বিমানটি অবতরণ করার সঙ্গে সঙ্গে গোয়েন্দারা চারপাশে অবস্থান নেয়। প্রথমে যাত্রীদের তল্লাশি করা হয়। পরে বিমানটিতে তল্লাশি করা হয়। এসময় পরিত্যক্ত একটি ট্রলি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটিতে ৪৯টি স্মার্ট ফোন ও ৪৬টি বাটন মোবাইল ফোন পাওয়া যায়। এসব ফোনের আনুমানিক মূল্য ১৮ লাখ ৩০ হাজার টাকা। পরে চালানটি কাস্টমসে হস্তান্তর করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

